গোয়াইনঘাটে রাস্তায় যুবকের লাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাবুল নমঃ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাবুল পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি উপজেলার ফাদলিপুর গ্রামের পাখি নমঃ এর ছেলে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বাঘেরসড়কের কোটাপাড়া নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একই গ্রামের নূর উদ্দিন নামের এক ব্যক্তি সাবুলকে একাধিকবার ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর সাবুল আর বাড়িতে ফিরে আসেনি।
পরদিন শনিবার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ শেষে ফেরার পথে সাবুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed