সুনামগঞ্জে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে সুরমা নদী থেকে নির্জণ বর্মণ (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরতলীর গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামের পাশে সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী (নতুন বাসস্টেশনের পেছনে) এলাকার বাসিন্দা ও নিপেন্দ্র বর্মণের ছেলে।
জানা যায়, স্থানীয় লোকজন সুরমা নদীতে একটি লাশ ভেসেঁ উঠতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ ও ওসি তদন্ত মোঃ আব্দুল্লা আল মামুনের নেৃতত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপরে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবকটি মাদক সেবনকারী হওয়ার কারণেই অতিরিক্ত মদ পান করে নদী পারাপারের সময় নদীতে পড়ে পানির নীচে তলিয়ে গিয়েই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্ত শেষে পুরো ঘটনাটি বলা যাবে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed