Main Menu

সিলেটে দুই ভুয়া সাংবাদিক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নগরীর বাদামবাগিচা এলাকার মৃত ফারুক মিয়ার পুত্র ইমন ও আমীর আলীর পুত্র ইমরান আহমদ।

আটকের বিষয়টি নিশ্চিত করে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাতেন বলেন, তাদের প্রথমে চেকপোস্টে চেক করা হয়। পরে তারা সাংবাদিক পরিচয় দেয়। খোঁজ নিয়ে জানা যায়- তারা কোন সাংবাদিক নয়। তাই তাদের আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed