জগন্নাথপুরে বাঁধের কাজে অনিয়ম, আটক ৪
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কাজে অনিয়ম ও গাফিলতির অভিযোগে চার পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতিকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার নলুয়া হাওর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের পোল্ডার-১ আওতাধীন ১ নম্বর প্রকল্পের পিআইসি সভাপতি কামালখাল গ্রামের যুবরাজ মিয়া, ২ নম্বর প্রকল্পের সভাপতি তেলিকোণা গ্রামের আম্বাদুল হক, ৭ নম্বর প্রকল্পের সভাপতি (পিআইসি) চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য ইসমাইলচক গ্রামের শান্তনা ইসলাম, নলুয়া হাওরের ৯ নম্বর প্রকল্পের সভাপতি চিলাউড়া গ্রামের বাসিন্দা সাব্বির আহমদ।
গতকাল হাওরে প্রশাসনের পক্ষ থেকে তিনটি টিম বাঁধের কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শনকালে ওইসব প্রকল্পের সভাপতিদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারীরা হলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুনুর-অর-রশিদ, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমদ ও শোভন রাইমা। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রব সরকার, জগন্নাথপুর থানার এসআই মনিরুজ্জামান, এএসআই মশাহিদসহ পানি উন্নয়ন বোর্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আটক ৭ নম্বর প্রকল্পের সভাপতি শান্তনা ইসলাম বলেন, সময় মতো মাটি কাটার শ্রমিক ও মেশিন না পাওয়ায় বাঁধের কাজ বিঘ্নিত হয়েছে। এরমধ্যে বাঁধের কাজে নিয়োজিত মাটি কাটার গাড়ীর চালক কাজ না করেও চলে গেছে। এ জন্য কাজে দেরি হয়েছে। তবে, গাফিলতি করিনি।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন-অর-রশিদ বলেন, বাঁধের কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, আটকের ঘটনায় হাওরের বাঁধের কাজে দায়িত্বরত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁধের কাজে অনিয়ম ও ত্রুটি পাওয়ায় তাদেরকে আটক করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে মাটি ভরাটের কাজ সম্পন্ন না হলে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন, জগন্নাথপুর উপজেলায় এবার ৫০টি প্রকল্পে ৫ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দে ৩২ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শতভাগ কাজ শেষ হওয়ার কথা।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed