ওসমানীনগরে ডিজিটাল হাজিরার উদ্বোধন
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা: সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরার উদ্বোধন করেছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এর আগে সকালে তিনি উপজেলার দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে গার্লস ফ্যাসিটিলিটিজ রুম ও দুদকের সততা স্টোরের উদ্বোধন করেন। এসময় তিনি দয়ামীর কমিউনিটি ক্লিনিক এবং ওসমানী গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন। এছাড়া তিনি তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত মুক্তিযোদ্ধা কর্ণার উদ্বোধন করার পর তাজপুর ইউনিয়ন ভূমি অফিস, ওসমানীনগর থানা, উপজেলা ভূমি অফিস ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন কর্মকান্ড পরিদর্শন করেন।
এসময় তার সাথে ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান, ওসি এসএম আল-মামুন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্ত্তীসহ বিভিন্ন সামাজিক ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed