চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে অন্তঃকোন্দলের জের ধরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার কলেজ রোড রেললাইন সংলগ্ন ভোলাগিরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৫) উপজেলা যুবলীগের সদস্য ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত দুজন হলেন- যুবলীগ সদস্য অমল ও সাজ্জাদ।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল-মামুন বলেন, ‘প্রকাশ্য দিবালোকে আমাদের যুবলীগ নেতা দাউদ সম্রাটকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আহত হয়েছেন দুজন। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, ‘সীতাকুণ্ডে কুপিয়ে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা মোহাম্মদ দাউদ সম্রাট নামে একজনকে মৃত ঘোষণা করেন।’
স্থানীয়রা জানিয়েছে, দুই মাস পূর্বে যুবলীগ নেতা শহিদ ডাকাতের এক ভাইকে দাউদ গ্রুপ হত্যা করে। তার প্রতিশোধ নিতেই আজ দাউদ সম্রাটকে কুপিয়ে হত্যা করেছে শহিদ গ্রুপ।’
এ ব্যাপারে সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহজাহানের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
Related News
চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানার সন্ধান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর টেরিবাজারে অভিযান চালিয়ে জাল ভিসা, ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম ওRead More
টেকনাফে পাচারকালে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহRead More



Comments are Closed