সিলেটে বিএনপির ১০ নেতাকর্মীর কারামুক্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিএনপির ১০ নেতাকর্মীকে কারাফটকে সংবর্ধনা দিয়েছেন জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। নির্বাচনের আগে পুলিশ এসব নেতাকর্মীদের আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়েছিল।
সোমবার আদালত থেকে ২৫ নেতাকর্মী জামিন পান। সন্ধ্যায় জামিনের কাগজপত্র সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর দশজন কারাগার থেকে ছাড়া পান। অন্যরা মঙ্গলবার সকালে কারাগার থেকে ছাড়া পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী ও ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সলও রয়েছেন।
কারাফটকে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ফয়সল চৌধুরীসহ বিএনপির নেতারা। এসময় ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘সরকার ভোট কারচুপির মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করেছে। এজন্যই তারা কারচুপির সুবিধার্থে নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারসহ এলাকা ছাড়া করে রেখেছিল। তিনি নেতাকর্মীদের আগামীর আন্দোলনে মাঠে থাকার আহবান জানান।’
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed