Main Menu

ওসমানীনগরে বিএনপি ও ছাত্রদলনেতা আটক

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে নির্বাচনী আইন শৃংখলা ভঙ্গের অপরাধে চেয়ারম্যানসহ ২জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা ইমরান রব্বানী এবং ছাত্রদল নেতা রাজন মিয়া।

ভোট গ্রহণের দিন মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। সোমবার সকালে তাদের ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

ওসমানীনগর থানার পরিদর্শক (ওসি) এসএম আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনী আইন শৃংখলা ভঙ্গের অপরাধে তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed