চট্টগ্রামে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভোটকেন্দ্র দখল নিয়ে ত্রিমুখী সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন।
শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার কাথারিয়া ইউনিয়নের বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আহমদ কবির (৪৫) কাথারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তবে নিহতের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, জামায়াত ইসলামীর সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে জাতীয় পার্টির সমর্থকদের সঙ্গে তাদের বিরোধ বাঁধে। পরে পুলিশসহ ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষ হলেও ভোটগ্রহণ ঠিক সময়ে চলছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল জানান, ওই এলাকাটি জামায়াত অধ্যুষিত। রাত আড়াইটার দিকে তারা কেন্দ্র দখলের জন্য গেলে জাতীয় পার্টির সমর্থকরা তাদের বাধা দেয়। এ সময় পুলিশ বাধা দিতে গেলে ত্রিমুখী সংঘর্ষ হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহমদ কবির নিহত হন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা টুটুল।
প্রসঙ্গত, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এবার ভোটের লড়াই হচ্ছে চর্তুমুখী। এই আসেন নৌকা, ধানের শীষ ও লাঙ্গলের পাশাপাশি স্বতন্ত্র হিসেবে আছেন জামায়াত ইসলামীর প্রার্থী।
তিন লাখের অধিক ভোটারের এ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সাংসদ ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। আর স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা জহিরুল ইসলামের প্রতীক আপেল। বাঁশখালীতে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং ধানের শীষের প্রার্থী সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী।
Related News
চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানার সন্ধান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর টেরিবাজারে অভিযান চালিয়ে জাল ভিসা, ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম ওRead More
টেকনাফে পাচারকালে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহRead More



Comments are Closed