রাঙ্গামাটিতে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটিতে বিএনপির সঙ্গে সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঘাগড়া ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় বিএনপি ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত মো. বাছির উদ্দিন কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
রাঙ্গামাটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, সংঘর্ষে বাছিরসহ ১১ জন আহত হন। বাছিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যাদের কাউখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই শীলাব্রত বড়ুয়া জানিয়েছেন, বাছিরের শরীরে ‘ধারালো অস্ত্র ও মারধরের চিহ্ন’ আছে।
কাউখালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ মিয়া বলেন, সংঘর্ষে ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাছির উদ্দিন নিহত হয়েছেন। এছাড়া আরও ১০ জন আহত হয়েছেন। তাদের কাউখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Related News
বান্দরবানে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে একটি পর্যটকবাহী চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদেRead More
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More



Comments are Closed