Main Menu

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জয়ের আশাবাদ ড. মোমেনের

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দুর্গাকুমার পাঠশালা ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন সিলেট-১ আসনের মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. একে আবদুল মোমেন।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বড়ভাই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ভোটকেন্দ্রে যান। এসময় তিনি লাইনে থাকা ভোটারদের সাথেও কথা বলেন। পরে ভোট প্রদান শেষে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন- ‘ভোটের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ। ভোটারের উপস্থিতি দেখে আমি উৎফুল্ল। সব কেন্দ্রেই রয়েছে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এ অবস্থায় আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।’

এ সময় তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেয়ার আহবান জানান।

Share





Related News

Comments are Closed