হাছন রাজার ১৬৪তম জন্মবার্ষিকী পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মরমী কবি হাছন রাজার ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মিউজিয়াম অব রাজাসে অনুষ্ঠিত হয়েছে।
হাওরপারের ধামাইল (হাপাধা) বাংলাদেশের সভাপতি বিনয় ভূষণ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর মোহাম্মদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক লেখক অপূর্ব শর্মা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রীণ ডিসেবল ফাউন্ডেশন সিলেটের মহাসচিব এপেক্সিয়ান জি.ডি. রুমু, মধ্যনগর থানা উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদার, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান দিলোয়ার হোসেন খান।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ, রূপক কিরণ তালুকদার, সাংস্কৃতিক সংগঠন ঊষার পরিচালক নিগাত সাদিয়া, সংগঠক জাকির শাহ, মিউজিয়াম অব রাজাসের পক্ষে জাহাঙ্গীর আহমদ, কবি অসীম সরকার, ধামাইল শিল্পী কুমুদ রঞ্জন তালুকদার, সংস্কৃতি কর্মী উত্তম কাব্য, বাউল বাহার উদ্দিন বাহার, মাহবুব রহমান শেখ, সংস্কৃতি কর্মী সিদ্ধার্থ দে প্রমুখ।
সভায় বক্তারা মরমী কবি হাছন রাজার জীবন ও কর্মকে অনুসরণ করে নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে নতুন সমাজ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে হাছন রাজার গান সম্মিলিত কণ্ঠে পরিবেশন করেন সংগঠনের সাংস্কৃতিক দলের সদস্যবৃন্দ। সবশেষে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Related News
সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন
সালেহ আহমদ (স’লিপক): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাRead More
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More



Comments are Closed