Main Menu

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ফ্ল্যাগ বই মেলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী বৃহস্পতিবার ১৫ই নভেম্বর থেকে শুরু হচ্ছে ফ্ল্যাগ বই মেলা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১টায় বইমেলার উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় আ.লীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এড. লুৎফুর রহমান, মহানগর আ.লীগের সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সহ সভাপতি সালেহ আহমদ খসরু।

মেলায় থাকছে দেশের নামিদামি প্রকাশনী ও বুক স্টল। উক্ত মেলা চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
এছাড়াও মেলায় থাকছে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, নতুন বই এর মোড়ক উন্মোচন সহ নানা আয়োজন।

মেলায় সকল বইপ্রেমীকে আমন্ত্রণ জানিয়েছেন ফ্ল্যাগ এর সভাপতি সৈয়দ এমদাদুল হক জুনেদ ও সাধারণ সম্পাদক সৈয়দ ঝুমন।

Share





Related News

Comments are Closed