কমলগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী এ অভিযানটি পরিচালনা করেন সহকারী পরিচালক মো. আল-আমিন।
উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাদ্য তৈরি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, নিজেরা অতিরিক্ত দাম লিখে বিদেশী প্রসাধনী বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে বনলতা বেকারিকে ৬ হাজার টাকা, মেসার্স বখতিয়ার ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, জুয়েল গিফট সেন্টারকে ৫ শত টাকাসহ মোট ৮ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
পাশাপাশি বিস্ফোরক আইনের শর্ত মেনে ব্যবসা করার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয় এবং তাদের গ্যাস সিলিন্ডারে গ্যাসের ওজন মেপে দেখা হয়।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed