Main Menu

মৌলভীবাজারে তরুণীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সদর উপজেলায় তানিয়া আক্তার রেলেনা (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে নিজ বাড়ির ছাঁদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত তানিয়া সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আগনসী গ্রামের মৃত আহাদ মিয়ার মেয়ে।

মরদেহটি উদ্ধারের সময় তার পাশ থেকে উদ্ধার করা হয় একটি চিরকুট। আর উদ্ধার করা সেই চিরকুটটি নিয়ে তরুণীর মৃত্যুর কারণ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যের। যদিও পুলিশ ধারনা করছে এটি একটি আত্মহত্যা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বসত ঘরের ছাদের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত ভাবে তানিয়াকে দেখতে পায় স্বজনরা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটিকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায়।

এদিকে মরদেহের পাশে একটি চিরকুটও পাওয়া গেছে। যাতে লিখা রয়েছে- ‘বাভুল আমার জীবণ নষ্ট করে দিছে আর কেউ নেই মোবাইলে রেকট আছে দেক’।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) বিকাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Share





Related News

Comments are Closed