Main Menu

ফেঞ্চুগঞ্জের নতুন ইউএনও আয়েশা হক

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জে নতুন ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) হিসেবে যোগ দিয়েছেন আয়েশা হক। তিনি গত বৃহস্পতিবার (১ নভেম্বর) ফেঞ্চুগঞ্জে যোগ দেন।

বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে বাংলাদেশ শিশু একাডেমির উপ-পরিচালক, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (এলএটিসি) সহকারী পরিচালক, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার, কমিল্লার লাকসামে সহকারী কমিশনার (ভূমি) ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ছিলেন।

এর আগে তিনি সহকারী কমিশনার হিসেবে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে যোগ দেন।

Share





Related News

Comments are Closed