৪দিন নিখোঁজের পর এক ব্যক্তির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে ৪দিন নিখোঁজের পর আমজদ আলী (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মৃত আছাব আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউপির মাইজভাগ পুল সংলগ্ন পুকুরে হাত-পা বাধা অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed