Main Menu

সুনামগঞ্জে ট্রলি চাপায় শিশু নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেড়িগাঁও এলাকায় মাল বোঝাই ট্রলির (ছোট ট্রাক্টর) চাপায় সুমন মিয়া (১২) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন সুরমা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের সুজন মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বেড়িগাঁও গ্রামের সড়কে রাস্তা পারাপারের সময় মাল বোঝাই ট্রলির নিচে পড়ে যায় সুমন। এ সময় গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। খোঁজ নিয়ে দেখছি।

Share





Related News

Comments are Closed