Main Menu

‘সাপের কামড়ে’ মা-ছেলের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে।

উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশীন গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা জানান।

মৃতরা হলেন- ওই এলাকার ইয়াসিন আলীর স্ত্রী রাবেয়া সুলতানা (২৫) ও ছেলে সিয়াম (৪)।

স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান বলেন, “রাবেয়া ও সিয়াম রাতে তাদের ঘরের মেঝেতে ঘুমিয়ে পড়েন। এরপর কোনো এক সময় সাপ তাদের দংশন করে।”

পরে পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাবেয়া ও তার ছেলের মৃত্যু হয় বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed