‘বিষপানে’ স্কুল শিক্ষকের আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরার তালায় মাধ্যমিক স্কুলের এক শিক্ষক বিষপানে আত্মহত্যা করেছেন; যার এমপিও নিয়ে জটিলতা ছিল বলে তার এক সহকর্মী জানান।
মৃত বিধান চন্দ্র ঘোষের (৪২) বাড়ি ধানদয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে। স্থানীয় সেনেরগাঁতী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি।
পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার রাতে বিধান বিষপান করলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
সেনেরগাঁতী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বিধান ২০০২ সাল থেকে স্কুলে শিক্ষকতা করে আসছিলেন। তিনি নিয়মিত বেতনও পেতেন। কিন্তু ২০১৬ সালে বিদ্যালয়ে মিনিস্ট্রি অডিটের সময় তার সনদে ত্রুটি দেখা যায়।
“চলতি বছরের সেপ্টেম্বর মাসের এমপিও শিটে তার নাম না থাকার বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার ৮টার দিকে তিনি বিষপান করেন।”
Related News
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More



Comments are Closed