Main Menu

ঢাবি’র চ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হ‌য়ে‌ছে। পাসের হার ১৯.৪৫ শতাংশ।

সোমবার (৮ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

প্রকা‌শিত ফলাফ‌লে দেখা যায় ২৬৯ জন ভ‌তিচ্ছু অঙ্কন পরীক্ষায় পাস ক‌রে‌ছে। চ ইউ‌নি‌টে আসন র‌য়ে‌ছে ১৩৫টি। অংকন পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৩৮৩জন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সোমবার চ ইউনিটের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে ১৫৬৬ জনকে পরবর্তী অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষার জন্য মনোনীত করা হয়। পরে ২২ সেপ্টেম্বর শনিবার এই ১৫৬৬ জনের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়। চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।

Share





Related News

Comments are Closed