৬ মাসের জামিন পেলেন রাগীব আলী ও আব্দুল হাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উচ্চ আদালত থেকে আজ সোমবার জামিন পেয়েছেন সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই।
রিভিশন পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি শওকত হোসেইন তাদের ৬ মাসের জামিন মঞ্জুর করেন। রাগীব আলীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার কাফি জানান, তিনি ছাড়াও রাগীব আলীর পক্ষে শুনানীতে অংশ নেন এডভোকেট এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার ফজলে নূর তাপস, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক।
তিনি জানান, গত ৯ আগস্ট সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিকের দেয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দাখিল করেন রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই। রিভিশনের শুনানী শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
তারাপুর চা বাগান সংক্রান্ত একটি মামলায় ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) পৃথক পাঁচটি ধারায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছর করে কারাদন্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে ৯ আগস্ট সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক নিম্ন আদালতের সাজা বহাল রাখেন। ১২ সেপ্টেম্বর সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাইন বিল্লাহর আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলার দায়ে ৬ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সিএনজিচালক মোছব্বির মিয়া হত্যা মামলার ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডRead More
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেলRead More



Comments are Closed