মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে সিলেটে সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট। দেশের সরকারী চাকুরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে প্রায় ১ ঘন্টা সড়কে অবস্থানের পর সরে যায় অবরোধকারীরা।
সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সড়কে টায়ারে আগুণ ধরিয়ে অবস্থান নেয় অবরোধকারীরা। এসময় তাদেরকে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা বহন করতে দেখা গেছে।
ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে রাস্তার উভয়পাশে শতশত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, চন্ডিপুল পয়েন্টে ১ ঘন্টা অবরোধ কর্মসূচি ছিল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের। অবরোধ শেষে তারা চলে যান।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed