নির্বাচনের তফসিল এখনও ঠিক হয়নি: সিইসি
সুনামগঞ্জ প্রতিনিধি: জাতীয় নির্বাচনের তফসিল এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, ‘নির্বাচনের তফসিল এখনও ঠিক হয়নি। এটা আরও পরে ঘোষণা হবে।’
ডিসেম্বরে নির্বাচন হবে সরকারের এক মন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এমনটা আমরা বলি নাই। উনারা যদি বলেন এটা উনাদের হিসাব মত বলেছেন।’
শনিবার (৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উন্নয়ন মেলায় ইভিএম মেশিন প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে ইভিএমের ব্যবহার প্রসঙ্গে সিইসি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহার করা হবে, তবে সব কেন্দ্রে না, সীমিত আকারে শুরু করতে চাই। যেখানে নির্ভুল হবে সেখানে ইভিএম ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে কোনও ত্রুটি পরীলক্ষিত হলে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
সিইসি আরও বলেন, ‘যারা নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা এসে এর ব্যবহার দেখুক। আমার বিশ্বাস দেখার পর তারা আশ্বস্ত হবেন।’
এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে উন্নয়ন মেলা উপলক্ষে সুনামগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত ঐতিহ্যবাহী কুস্তি খেলার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশিনার।
Related News
সুনামগঞ্জে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. দ্বীন ইসলাম (৩৬)Read More
সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান ও পলাতক আসামিRead More



Comments are Closed