সিলেট সীমান্তে নিখোঁজ বিএসএফ সদস্যকে উদ্ধার করল বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আসাম সীমান্তে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বিএসএফ-এর এক সদস্যকে সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ এলাকা থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে উদ্ধার করা হয়। পরে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-এর ওই সদস্যকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
উদ্ধার হওয়া বিএসএফ সদস্যের নাম কে ভেনু (৩০)। তিনি ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। বিএসএফ-এর ৭৫ ব্যাটালিয়নের সদস্য ভেনু আসামের কাছাড় জেলার কাটিগড়ার হরিনগর সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য সেন্টিনেল আসাম’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২২ নভেম্বর রাতে সন্দেহভাজন গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হন ভেনু। এ সময় তার সঙ্গে ছিলেন বিএসএফ-এর হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব।
প্রতিবেদন অনুযায়ী, চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীকে ধাওয়া করার এক পর্যায়ে দুই বিএসএফ সদস্য বরাক-সুরমা নদীতে নামেন। এ সময় পাচারকারীরা পাঁচটি মহিষ ফেলে পালিয়ে যায়। পরে জিতেন্দ্র যাদব নিরাপদে নদী থেকে ফিরে আসতে পারলেও নিখোঁজ হন ভেনু।
ভেনু নিখোঁজ হওয়ার পর নদী ও আশপাশের এলাকায় প্রায় ২৪ ঘণ্টা তল্লাশি চালানো হয়। প্রথমে তার নদীতে ডুবে যাওয়ার আশঙ্কা করা হলেও পরবর্তী সময়ে বাংলাদেশের ভূখণ্ডে তার অবস্থানের বিষয়টি নজরে আসে। মঙ্গলবার সিলেটের আমলশীদ গ্রাম থেকে তাকে উদ্ধার করে বিজিবি।
বিজিবি ও বিএসএফ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বিএসএফ সদস্যকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। ওই বৈঠকের মাধ্যমেই তাঁকে বিএসএফের কাছে ফিরিয়ে দেবে বিজিবি।
Related News
সিলেট সীমান্তে নিখোঁজ বিএসএফ সদস্যকে উদ্ধার করল বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আসাম সীমান্তে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বিএসএফ-এর এক সদস্যকেRead More
সিলেট সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৮৪ হাজার টাকারRead More



Comments are Closed