মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: সেন্টমার্টিন দ্বীপকে মিয়ানমারের মানচিত্রে অন্তর্ভুক্ত করায় বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে এ ব্যাপারে অবিলম্বে মিয়ানমারকে ব্যাখ্যা দিতে বলেছে বাংলাদেশ।
শনিবার (৬ অক্টোবর) ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ লিউন ও-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মো. খুরশেদ আলমের দফতরে তলব করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে জানায়, ‘বিষয়টির কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। মিয়ানমারকে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। এ-সংক্রান্ত একটি প্রতিবাদলিপি ইউ লিউন ও-কে দেয়া হয়েছে। মিয়ানমারের এ ধরনের ভুয়া দাবির দ্রুত ব্যাখ্যা দিতে হবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সরকারি বার্তা সংস্থা বাসসকে বলেন, মিয়ানমারের ভূখণ্ডের অংশ হিসেবে সেন্ট মার্টিনকে দেখানোর পেছনে তাদের ‘অস্পষ্ট মনোভাব’-এর বিষয়ে ঢাকা চিন্তিত। কারণ, দ্বীপটি ব্রিটিশ আমল থেকে কখনোই তাদের ভূখণ্ডের অংশ ছিল না এবং ‘এখন পর্যন্ত ভূখণ্ডগত মালিকানা নিয়ে তাদের সঙ্গে কোনও ধরনের বিবাদও হয়নি।’
ব্রিটিশ ভারত থেকে বার্মা যখন আলাদা হয় সেন্টমার্টিন তখন অবিভক্ত ভারতের অংশ ছিল বলেও জানান তিনি।
‘তবে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভাজনের সময় সেন্টমার্টিন স্বাভাবিকভাবে তৎকালীন পাকিস্তানের অংশ থাকে এবং ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্বীপটি নিশ্চিতভাবে বাংলাদেশের ভূখণ্ডের অংশ হয়’ যোগ করেন ওই কর্মকর্তা।
উল্লেখ্য, সম্প্রতি দুটি ওয়েবসাইটে মিয়ানমার তাদের মানচিত্র আপলোড করেছে। তাতে সেন্টমার্টিনকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে বাংলাদেশ।
Related News
দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের উপজেলা পরিষদের ইউএনও ও প্রশাসকদের জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকেRead More
৭ নভেম্বর সাধারণ ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’– উপলক্ষেRead More



Comments are Closed