Main Menu

ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলো— জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামের শফিক মিয়ার দুই মেয়ে শিরিনা (১৪) ও পুষ্প (১২)।

মৃতদের বড় বোন ফেরদৌসা বেগম জানান, তিন দিন আগে শিরিনা ও পুষ্প গ্রামের বাড়ি চর ইসলামপুর গিয়েছিল। সকালে সেখান থেকে শহরে ফিরেছে। বিকেলে রেললাইন দিয়ে শিমরাইলকান্দি যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

তিনি জানান, শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে শিরিনা ও পুষ্প কাউতুলির একটি মাদ্রাসায় পড়ালেখা করতো।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ- পরিদর্শক (এসআই) সানাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই দুই বোনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed