দিরাইয়ে কবরস্থান নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের দিরাই উপজেলায় গ্রাম্য কবরস্থান নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পৌরসভার হাইস্কুল রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের তাজপুর গ্রামের একটি কবরস্থান নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের সাবেক মেম্বার ছোয়াব আলী ও তফজ্জুল হোসেনের লোকদের মধ্যে দ্বদ্ব থাকার কারণে এ নিয়ে সুনামগঞ্জ সিনিয়র জজ আদালতে মামলাও হয়েছে।
সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বাড়ি থেকে দিরাই বাজারের হাইস্কুল রোডস্থ ছোয়াব আলীর দোকানের সামনে আসার পর পূর্ব থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওৎ পেতে থাকা ছোয়াব আলীর লোকজন একই গ্রামের তফজ্জুল হোসেনের লোকজনের ওপর চড়াও হয়। এতে আব্দুল লতিফের ছেলে মাসুক মিয়া (৪৫), মৃত আতিক উল্লাহর ছেলে গুলজার মিয়া (৩৫), মৃত বিরাম উল্লাহর ছেলে ছাইম উল্লাহ (৫০), দিলকুশ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩২), দুলাই উল্লাহর ছেলে আব্দুল মালিক (৫৫), তারিফ উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩৪), আব্দুল কাহহারের ছেলে সুলেমান মিয়া (১৮), মৃত জমির উল্লাহর ছেলে শাহাবুদ্দিন শাবুল (২০) ও মৃত মনির উল্লাহর ছেলে মহিবুর আহত হয়। এরমধ্যে গুরুতর আহত ছাইম উল্লাহ, মাসুক মিয়া, গুলজার মিয়া, জাহাঙ্গীর মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ছাইম উল্লাহর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইন-চার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে, এখন পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি।
Related News
সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করেRead More
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More



Comments are Closed