সাংবাদিক এমরান স্মরণে দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার মরহুম এমরান আহমদ এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল ৩ অক্টেবার বুধবার বিকেলে দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান এর পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ এম.এ খালিক, নির্বাহী সদস্য শরীফ আহমদ, সদস্য খায়রুল আমিন রাফসান, মরহুম এমরানের ফুফাত ভাই সমাজকর্মী আব্দুর রহিম প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, একজন নিষ্ঠাবান সংবাদকর্মী হিসেবে এমরানের পরিচিত ছিল সর্বত্র। কর্মজীবনে তরুণ এ সংবাদিক খুব কম সময়ে সুখ্যাতি অর্জন করেন। লেখনির মাধ্যমে মরহুম এমরান সিলেটের উন্নয়নের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। সাংবাদিক জগতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
শোক সভা শেষে এমরানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রেসক্লাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। পরে শিরনি বিতরণ করা হয়।
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed