বান্দরবানে ৩ ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় তিন ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার বাইশারী ইউনিয়নের থ্রি-স্টার রাবার বাগান এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নিহতরা হলেন— পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ডাকাত সর্দার মোহাম্মদ আনোয়ার ওরফে প্রকাশ আনাইয়্যা (৩৬), হামিদুর রহমান (২৫) ও বাপ্পি (২৩)। স্থানীয়রা লাশগুলো সনাক্ত করেছেন।
পুলিশের দাবি, রাবার বাগান দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিন ডাকাত নিহত হয়েছে।
এদিকে, গুলিবিদ্ধ তিন ডাকাতের লাশের পাশ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি কাটা বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এনিয়ে গত এক সপ্তাহে বাইশারী থেকে ৪ ডাকাতের লাশ উদ্ধার করল পুলিশ।
এর আগে পুলিশের গুলিতে নিহত হয় ডাকাত আনোয়ার।
পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার জানান, শনিবার গভীর রাতে দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষে ডাকাত সর্দার আনাইয়্যাসহ ৩ ডাকাত নিহত হয়েছে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। রোববার সকালে স্থানীয়রা রাবার বাগান এলাকায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
তিনি জানান, কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীসহ পাশ্ববর্তী এলাকায় দীর্ঘদিন থেকে অপহরণ চাঁদাবাজি মুক্তিপণ আদায়সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো এই আনোয়ার ডাকাত ওরফে প্রকাশ আনাইয়্যা ও তার গ্রুপের সদস্যরা। তাকে ধরার জন্য পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা বিভিন্ন সময়ে অভিযানও চালিয়েছে। এলাকার ত্রাস ছিল এই আনাইয়্যা।
Related News
চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানার সন্ধান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর টেরিবাজারে অভিযান চালিয়ে জাল ভিসা, ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম ওRead More
টেকনাফে পাচারকালে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহRead More



Comments are Closed