Main Menu

কক্সবাজারে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে পুলিশের সাথে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। রোববার ভোরে জেলার টেকনাফ ও মহেশখালী উপজেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতরা হলেন— পুতিয়া মিস্ত্রী ও মাহমুদুল করিম।

টেকনাফ থানার ওসি রঞ্জিত বড়ুয়া জানান, ভোরে টেকনাফের হ্নীলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী পুতিয়া মিস্ত্রী নিহত হয়। এ ঘটনায় পুলিশের এক এএসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা, একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। নিহত ইয়াবা ব্যবসায়ী পুতিয়ার মিস্ত্রীর বিরুদ্ধে ৬টি মাদকের মামলা আছে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ভোরে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানায় পুলিশ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।

তিনি জানান, পুলিশের সাথে গোলাগুলিতে মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী মাহমুদুল করিম প্রকাশ ওরফে মাহাত আলম নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৮টি বন্দুক, গুলি ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি জানান, সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের মহেশখালী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed