৪০তম বিসিএসের আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ৪০তম বিসিএসে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রার্থীরা অনলাইনে bpsc.teletalk.com.bd বা bpsc.gov.bd ওয়েবসাইটের বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেল আকারের রঙ্গিন ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল আকারের সাক্ষরের স্ক্যানকপি আপলোড করতে হবে।
অনলাইনে আবেদন ফরম পূরণ শেষে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা। তবে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ফি লাগবে ১০০ টাকা।
আবেদন ফরম পূরণ এবং আবেদন ফি জমা দেয়ার বিস্তারিত নিয়ম বিপিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
Related News
এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ‘জিপিএ-৫’ পেলেন ১৬০০ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বদলে গেছে কয়েক হাজার শিক্ষার্থীর ভাগ্য।Read More
সিলেটে ১,৩৫৩ এইচএসসি পরীক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশRead More



Comments are Closed