স্কুলছাত্রীকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তার সৎ বাবা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানির পর থানায় অভিযোগ করা হলে রাতেই ফারুককে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
স্কুলছাত্রীর মায়ের বরাত দিয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, ধর্ষিতা স্কুলছাত্রী স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে। তার মা গৃহপরিচারিকার কাজ করেন। গতকাল সন্ধ্যায় তার মা বাসায় না থাকায় একা পেয়ে সৎ বাবা ফারুক তাকে ধর্ষণ করেন। পরে রাতে তার মা বাসায় ফিরলে সে মাকে সব ঘটনা বলে। এরপর শিশুটিসহ তার মা থানায় গিয়ে অভিযোগ দেন। পরে রাতেই অভিযান চালিয়ে ফারুককে আটক করে পুলিশ। শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ফারুককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা যায়, কয়েক বছর আগে প্রথম স্বামীকে ছেড়ে শিশুটির মা সন্তান নিয়ে গ্রামের বাড়ি নীলফামারী থেকে ঢাকায় চলে আসেন। ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় এসে বাসা ভাড়া নেন এবং ওই এলাকাতেই অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ নেন। পরে ওই এলাকার ফারুকের সঙ্গে তার বিয়ে হয়।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed