ছাতকে বজ্রপাতে যুবক নিহত
ছাতক প্রতিনিধি: ছাতকে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে খায়ের হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা ইন্তাজ আলী (৩০) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গুয়ার হাওরে চাচা-ভাতিজা মাছ ধরার সময় বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত খায়ের হেসেন জাউয়াবাজার ইউনিয়নের বাদেশ্বরী গ্রামের পান ব্যবসায়ী খালেক মিয়ার পূত্র।
পরিবারের লোকজন জানান, শুক্রবার ভোরে নৌকা নিয়ে বাড়ীর পার্শ্ববর্তী গুয়ার হাওরে মাছ শিকার করতে যায় চাচা ইন্দাজ আলী ও ভাতিজা খায়ের হোসেন। এ সময় হঠাৎ করেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই খায়ের হোসেন মারা যায়। সেই সাথে চাচা ইন্দাজ আলী গুরুতর আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করেন।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed