গাজীপুরে ২ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ী আমবাগ ও কালিয়াকৈরের সিনাবহ বাজার এলাকা থেকে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল থানার কাশিল গ্রামের মৃত নুর হোসেনের ছেলে রানা (২৭) ও কালিয়াকৈর উপজেলার সিনাবহ বাজার এলাকার রিপন হোসেন (২৫)।
কোনাবাড়ী পুলিশ ফাড়িঁর ইনচার্জ ওসি মোবারক হোসেন জানান, মহানগরের আমবাগ এলাকার ফারুক হোসেনের বাসা থেকে পোশাক শ্রমিক রানার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি সেখানে ভাড়া থাকতেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এদিকে কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম জানান, কালিয়াকৈরের সিনাবহ বাজার এলাকা থেকে রিপন হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
কাঁঠাল গাছের সঙ্গে ঝুলন্ত দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
দুই থানার কর্মকর্তারাই জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে বলা যাবে রানা ও রিপন আত্মহত্যা করেছেন নাকি তাদের হত্যা করা হয়েছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed