প্রবাসীর স্ত্রীকে আটকে রেখে গণর্ধষণ, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সামবকশী এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে সোমবার (১০ সেপ্টেম্বর) ৫ জনকে আসামী করে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। অপর আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।
মামলা সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বর ওমান প্রবাসীর স্ত্রী ওই নারী তার বাপের বাড়ি জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে উলুরচর এলাকায় স্বামীর বাড়িতে ফিরতে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। কিন্তু অটোরিকশার চালক হাসান পথিমধ্যে সামবকশী এলাকায় এসে ওই নারীকে বল্লভপুর গ্রামের সহিদ নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যান। সেখানে আটকে রেখে টানা ৪ দিন যাবত তাকে গণধর্ষণ করা হয়। এ সময় ওই গৃহবধূর বিভিন্ন অশ্লীল ছবি তুলে ৫ লাখ টাকা দাবি করা হয়।
পরে গত ৮ সেপ্টেম্বর (শনিবার) কৌশলে পালিয়ে যান গণধর্ষণের শিকার অভিযোগকারী গৃহবধূ। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ৫ জনকে আসামি করে সোমবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- সদর দক্ষিণ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে মাসুদ (২৮), একই এলাকার আবদুল বারেকের ছেলে মাসুদ (৩০), ধনপুর এলাকার ছারু মিয়ার ছেলে সিএনজি চালক হাসান (২৬) এবং ধর্ষণে সহযোগিতাকারী বল্লভপুর গ্রামের সহিদ মিয়ার স্ত্রী স্বপ্না আক্তার (২৭)।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি সহিদকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’
Related News
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ৭৪টি নরমাল ডেলিভারি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেপ্টেম্বর মাসে ৭৪টি নরমাল ডেলিভারি সম্পন্নRead More
আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ প্রায় দুই হাজার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে শিশু হত্যা ও নিখোঁজ সংক্রান্ত অপরাধমূলক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি কুমিল্লায় নিখোঁজেরRead More



Comments are Closed