বিশ্বনাথে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে অস্ত্রসহ রাজু আহমদ নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের মৃত ইসমত আলীর ছেলে। সোমবার ভোররাত ৪টায় নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, রাজুর বিরুদ্ধে সিলেট কোতয়ালী থানায় ৪টি, দক্ষিণ সুরমায় ১টি ও বিশ্বনাথ থানায় ১টি ছিনতাই-ডাকাতি মামলা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed