ডিগ্রি দ্বিতীয়বর্ষের পরীক্ষা আজ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আজ থেকে শুরু হবে।
আগামী ১১ অক্টোবর (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) পর্যন্ত এ পরীক্ষা চলবে। পরীক্ষা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
সারা দেশের ১ হাজার ৮১৫টি কলেজের ৬৯৫টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ২২ হাজার ২৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
ভারপ্রাপ্ত পরিচালক (জনসংযোগ) কর্মকর্তা ফয়জুল করিম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জরুরি প্রয়োজনে কন্ট্রোলরুমের ০২-৯২৯১০১৭ ও ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed