সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির (এরশাদ) নেতা মোশাররফ হোসেন (৫২) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
শনিবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কৃষ্ণনগর বাজারে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোশাররফ হোসেন খুলনা বিভাগের জাপা দলীয় একমাত্র ইউপি চেয়ারম্যান ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোশাররফ হোসেন কৃষ্ণনগর বাজারে যুবলীগ অফিসের সামনে বসে ছিলেন। রাত ১১টার দিকে ৩টি মোটরসাইকেলে ৬ জন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মাথায় ও গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াসিন আলী বলেন, হত্যাকারীদের সনাক্ত করতে পুলিশ এলাকায় অভিযানে নেমেছে।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed