শ্রীমঙ্গলে চা শ্রমিকদের কর্মবিরতি
শ্রীমঙ্গল প্রতিনিধি : অস্থায়ী শ্রমিকদের মজুরী কম দেয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানগুলোতে কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ১৫টি বাগানে কর্মবিরতির পালন করে তারা। এসময় বাগানের চা কারখানাগুলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভও করে শ্রমিকরা।
জানা যায়, চা বাগানের শ্রমিকদের মজুরি ৮৫ টাকা থেকে বেড়ে ১০২ টাকা করা হয়েছে। কিন্তু গতকাল বুধবার অস্থায়ী শ্রমিকদের ৮৫ টাকা করে দেওয়া হলে কেউ এই টাকা নেননি।
সোনাছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি কার্তিক নায়েক জানান, চা বাগানে যারা অস্থায়ী শ্রমিক রয়েছেন তারা স্থায়ী শ্রমিকের ন্যায় সকল কাজ সমান সমান করে থাকেন। কিন্তু অস্থায়ী শ্রমিকরা বিভিন্ন সুবিধা পান না। এই অবস্থায় তাদের মজুরীও যদি কম দেওয়া হয় তাহলে তারা কিভাবে কাজ করবে।
চা শ্রমিক সংগঠন বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা বলেন, শ্রমিকদের মজুরী কম দেওয়ার কারণে শ্রমিকরা কর্মবিরতি ডেকে অবস্থান নিয়েছে। চা বাগানের স্থায়ী শ্রমিক ও অস্থায়ী শ্রমিকরা সকাল থেকে বিভিন্ন চা বাগানের কারখানার সামনে দাঁড়িয়ে তাদের দাবী জানাতে থাকে।
পরে মালিক পক্ষের আশ্বাস পেয়ে সকলে যার যার কাজে ফিরে যায়।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed