৩৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ৩৯তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সহকারি সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন প্রার্থী ও সহকারি ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন প্রার্থী পাস করেছেন।
ফলাফল কমিশনের www.bpsc.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
এছাড়া টেলিটক সিম থেকে এসএমসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএস অপসনে গিয়ে PSC(space)39(space) registration number লিখে 16222 নাম্বারে পাঠাতে হবে। যেমন- PSC 39 123456 send to 16222.
মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে যথাসময়ে জানানো হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেন ৩৯ হাজার ৯৫৪ চিকিৎসক। এই বিসিএসে চার হাজার ৭৯২ জন চিকিৎসককে নিয়োগ করা হবে। এর মধ্যে চার হাজার ৫৪২ জন সহকারী সার্জন ও ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন। গত ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed