নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কের সাতাইহাল এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মোটরসাইকেল আরোহী ও অন্যজন সিএনজি অটোরিকশা আরোহি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার স্বস্তিপুর গ্রামের বারিন্দ্র সরকারের ছেলে ইরেশ সরকার (২৮) ও একই উপজেলার করগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২)।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র দাশ জানান, মোটরসাইকেল ও সিএনজি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী ইরেশ এবং মোটরসাইকেল আরোহী সোহেলসহ আটজন আহত হন।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ইরেশ ও সোহেল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed