শেরপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: শেরপুর সদর উপজেলায় তিন যুবকের বিরুদ্ধে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে শেরপুর হাসপাতালে নির্যাতিত শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
রবিবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রৌহা কলাপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
অভিযুক্ত তিন যুবক হলো- ওই গ্রামের আব্দুল মিয়ার ছেলে শাকিল মিয়া (২০), বাচ্চু মিয়ার ছেলে মাসুদ মিয়া (১৯) ও আয়নাল হকের ছেলে শিপন মিয়া (২০)।
পারিবারিক সূত্র জানায়, শাকিল ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে রাজি হয়নি। রবিবার রাতে স্কুলছাত্রী প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার সময় শাকিলসহ তিন যুবক তার মুখ কাপড় দিয়ে বেঁধে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে ধর্ষণের শিকার ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তিন যুবক পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ধর্ষণ মামলা নেয়া হয়েছে। জড়িত যুবকদের আটকের চেষ্টা চলছে।’
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হবে বলে জানান ওসি।
Related News
মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬টি, ধর্ষণের শিকার ৭৮
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ওRead More
স্বপ্নার নতুন জীবনের শুরু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র চার বছর বয়সে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মেRead More



Comments are Closed