যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুনকে আটক করেছে পুলিশ। জানা যায়, সোমবার (৩ সেপ্টেম্বর) সিলেট নগরীর বাদামবাগিচার বাসা থেকে তাকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমশিনার আব্দুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। তবে অভিযোগের ব্যাপারে কিছু বলতে রাজি হননি এসএমপি’র গণমাধ্যম শাখার এই কর্মকর্তা।
জানা যায়, যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনায় যুক্তরাজ্য বিএনপি নেতা শহিদুল হকের সংশ্লিষ্টতা থাকতে পারে এমন অভিযোগে আটক করা হয় তাকে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি দিতে গেলে সেখানকার কর্মকর্তারা তা নিতে অস্বীকৃতি জানান। পরে কিছু নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে হাইকমিশনে ভাঙচুর চালান। পরে এ ঘটনায় মামলা করেন দূতাবাস কর্মকর্তারা।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed