গাজীপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত
মাছুদ পারভেজ (গাজীপুর) সংবাদদাতাঃ গাজীপুর সিটি কপোরেশনের জিরানী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম নিরাঞ্জন সরকার (৩৫)।
তিনি বগুড়ার গাবতলী থানার হাতিবান্ধা এলাকার মলিন সরকারের ছেলে। রবিবার রাতে চন্দ্রা-নবীনগর সড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে জিরানী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন নিরাঞ্জন। এ সময় একটি বাস ট্রানিং নেওয়া একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। তখন অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নিরাঞ্জনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Related News
মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ারRead More
নরসিংদীতে বাড়িতে ঢুকে হামলা, গুলিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহRead More



Comments are Closed