Main Menu

গাজীপুরে আগুনে পুড়েছে ঝুটের ৪টি গুদাম

মাছুদ পারভেজ (গাজীপুর) সংবাদদাতাঃ গাজীপুর সিটি কপোরেশনের কোনাবাড়ীর আমবাগ এলাকায় এক অগ্নিকাণ্ডে ঝুটের চারটি গুদাম পুড়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

কাশিমপুর ডিবিএল (মিনি) ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরাজুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই আগুন নূর ইসলাম, ইউনুছ আলী, জাহাঙ্গীর আলম ও শাহ আলম ফকিরের ঝুট গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে এবং ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ডিবিএল ফায়ার স্টেশনের একটি ইউনিট ও জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া ৫ ঘণ্টার চেষ্টায় সোমবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নেভান।

আগুনে ওই চার গুদামে থাকা ঝুটসহ মালামালা এবং গুদাম ঘর পুড়ে গেছে।

তিনি আরো জানান, বিড়ি/সিগারেটের আগুন থেকে প্রথমে নূর ইসলামের গুদামে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ণয় করা যাবে।

Share





Related News

Comments are Closed