গোয়াইনঘাটে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে বিদ্যুৎস্পৃষ্টে মাসুক (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র এবং আসামপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে।
সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- সকালে আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক বাড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় মাসুক (১২)। এসময় সোহাগ নামের ষষ্ঠ শ্রেণীর অপর আরেক স্কুল ছাত্র আহত হয়। আহত সোহাগ আসামপাড়া গ্রামের শাহজাহানের ছেলে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল দুপুর সোয়া ১২টায় বলেন- তিনি এখনও বিষয়টি জানেননি। তবে খবর নেয়ার চেষ্টা করছেন।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed