Main Menu

রাজধানীতে ‘পাঠাও’ চালক ও আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিলে ট্রাকচাপায় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। রবিবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মতিঝিল সড়ক ভবনের পূর্বপাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাঠাও চালক রিপন সিকদার (৩১) ও রাইড সেবা গ্রাহক আরোহী জানে আলম গাজী (৩০)।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, মোটরসাইকেলে করে দুই আরোহী যাচ্ছিলেন, সে সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও তার চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Share





Related News

Comments are Closed