Main Menu

গাজীপুর সিটি মেয়রের দায়িত্ব গ্রহন মঙ্গলবার

মাছুদ পারভেজ (গাজীপুুর) সংবাদদাতাঃ গাজীপুর সিটির দ্বিতীয় মেয়র হিসেবে আলহাজ এডভোকেট জাহাঙ্গীর আলম দায়িত্ব গ্রহন করবেন ৪ সেপ্টেম্বর মঙ্গলবার। এ উপলক্ষ্যে গাজীপুর ঐতিহাসিক রাজবাড়ি মাঠে চলছে বিশাল আয়োজন। পুরো মাঠেই তৈরী হচ্ছে বিশেষ প্যান্ডেল। কাজ চলছে পুরোদমে। আয়োজকরা বলছেন, অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষ অংশ গ্রহন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি থাকছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, আলহাজ্ব এডভোকেট রহমত আলী এমপি, সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এ টি এম এনামুল হক ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতার উজ্জামান।

আরো উপস্থিত থাকবেন ঢাকা উত্তর, খুলনা, রাজশাহী, নারায়নগঞ্জ সিটির মেয়রগণ। উপস্থিত থাকবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্যা খান ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুুজ,গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব এস এম মোকসেদ আলম।

Share





Related News

Comments are Closed