সাভারে পিকআপ ভ্যান দুর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারে পিকআপ ভ্যান দুর্ঘটনায় এক প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন।
সোমবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলীর নাম- মো. জহিরুল ইসলাম (৪০)। তিনি মীর আকতার নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার। বাকি দুইজনের নাম জানা যায়নি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় দ্রুতগামি একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ৫ জন গুরুতর আহত হন।
তিনি জানান, আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় নেয়া হয়েছে বলেও জানান তিনি।
Related News
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারRead More
মার্কিন ভিসা প্রত্যাশীদের জন্য দূতাবাসের কড়া বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করার সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যানRead More



Comments are Closed